মার্কিন হামলার জবাব আর ‘আনুপাতিক’ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ। তিনি বলেছেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে তার জবাব হবে ‘আরও দ্রুত, আরও কঠোর এবং আরও বেদনাদায়ক’।
রবিবার (৬ সেপ্টেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গালিবফ বলেন, ‘আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আনুপাতিক প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, আগ্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক অভিযানগুলো ছিল কেবল শুরু। এখনো যদি তারা বিষয়টি বুঝতে না পারে, তাহলে খুব দেরি হওয়ার আগেই তাদের বুঝতে হবে যে ‘খেলার নিয়ম বদলে গেছে’।
ইরানের পার্লামেন্টের স্পিকার দাবি করেন, সামরিক ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে যেভাবে পরাজিত করেছে তেহরান, একইভাবে তাদের অর্থনৈতিক অভিযানও পরাজিত করবে।


