...|...|...

লাইফস্টাইল

ইতিহাসের এইদিনে কী ঘটেছিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৬
Shares
ইতিহাসের এইদিনে কী ঘটেছিল

আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায়, বছরের এই দিনটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে গুরুত্বপূর্ণ নানা ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন খ্যাতিমান ব্যক্তিরা, আবার মৃত্যুবরণ করেছেন সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি ও অন্যান্য অঙ্গনের অনেক বিশিষ্টজন।

চলুন জেনে নেওয়া যাক ৩০ সেপ্টেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলি এবং এই দিনে জন্ম ও মৃত্যুবরণ করা গুণীজনদের কথা।

ঘটনাবলি

১৫২০ – প্রথম সুলাইমান উসমানীয় সাম্রাজ্যের সুলতান হন।
১৬৬৭ - অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হয় গোলকুণ্ডা।
১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৮৮২ - প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৮ - জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৩৯ - পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৩৯ - পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।
১৯৪৭ - পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
১৯৬৬ - বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন করে।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি-বিসাউ।
১৯৯২ - বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৩ - ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

জন্ম

১২০৭ - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি। (মৃ. ১২৭৩)
১৪৪৪ - ডোনাটো ব্রামান্তে, ইতালীয় স্থাপত্য শিল্পী।
১৭০০ - স্টানিস্লাও কনারস্কি, পোলীয় সন্ন্যাসী, কবি ও নাট্যকার।
১৮২৮ - যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী (লাহিড়ী মহাশয়), ভারতীয় যোগী ও গুরু। (মৃ. ১৮৯৫)
১৮৫৭ - কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী। (মৃ. ১৯৩২)
১৮৬৪ - সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী। (মৃ. ১৯৩২)
১৮৭০ - জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৮৯৩ - ভি. পি. মেনন, প্রাক্তন সচিব, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৯০৪ - বলাইলাল দাস মহাপাত্র, বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯৯৭)
১৯০৫ - নেভিল ফ্রান্সিস মট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৯০৫ - মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০)
১৯১৭ - রাজ্যেশ্বর মিত্র, বিশ শতকের বাংলার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। (মৃ.১৯৯৫)
১৯২২ - হৃষিকেশ মুখার্জী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক। (মৃ. ২০০৬)
১৯২৮ - এলি ওয়িইয়েসেল, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।
১৯৩১ - জ্যাঁ মারি লেঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৩৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৩)
১৯৩৪ - আনা কাশফি, ব্রিটিশ অভিনেত্রী, জন্ম ব্রিটিশ ভারতে
১৯৩৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ।(মৃ.২০২১)
১৯৩৯ - জাঁ মারি লেহন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৪৩ - যোহান ডেইসেনহফের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।
১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
১৯৫১ - ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক।
১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৭ - দীপ্তি ভটনাগর, ভারতীয় অভিনেত্রী এবং মডেল
১৯৭০ - দীপা মালিক, ভারতীয় ক্রীড়াবিদ, প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিক গেমস পদক প্রাপিকা
১৯৭২ - শান্তনু মুখার্জী, শান নামে অধিক পরিচিত, ভারতীয় গায়ক
১৯৮৫ - শ্বেতা ভরদ্বাজ, ভারতীয় অভিনেত্রী এবং মডেল
১৯৮৫ - টি-পেইন, মার্কিন র‍্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেতা।

মৃত্যু

১৮৭৫ - প্যারীচরণ সরকার,ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।(জ.২৩/০১/১৮২৩)
১৯১৯ - শিবনাথ শাস্ত্রী, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক।(জ.৩১/০১/১৮৪৭)
১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।(জ.২৯/০৫/১৮৬৫)
১৯৫৩ - আবদুল করিম সাহিত্যবিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক।(জ.১১/১০/১৮৭১
১৯৫৫ - জেমস ডিন, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩১)
১৯৮৫ - সিমন সিনিয়রে, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী। (জ. ১৯২১)
১৯৯০ - প্যাট্রিক হোয়াইট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।
১৯৯৮ - রবার্ট লুইস টেলর, আমেরিকান লেখক।
১৯৯৯- শেখ ইশতিয়াক, বাংলাদেশের সঙ্গীতশিল্পী।
২০০৪ - মাইকেল রেলফ, ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ - রাম্বলিন ‘টমি স্কট’, আমেরিকান গায়ক ও গিটার।