...|...|...

আইন ও আদালত

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সকাল ১১:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১৫
Shares
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নতুন এদিন ধার্য করেন।

মামলায় গত ১১ আগস্ট থেকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার তথ্যসূত্রে, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, গত বছরের মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়।

আটদিন হাসপাতালে অচেতন থাকার পর ২০২৫ সালের ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আছিয়ার। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৩ এপ্রিল শুরু হয়ে মাত্র ১৩ কার্যদিবসে আলোচিত মামলার বিচার শেষ হয়।

পরে ১৭ মে মাগুরার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর শাশুড়িকে খালাস দেন আদালত।