...|...|...

বিনোদন

আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৪
Shares
আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

ছবি: সংগৃহীত

থ্রি ইডিয়টসনির্মাণের সময় সোনম ওয়াংচুককে চিনতেন না, আমির খানের এমন বক্তব্যের জবাব দিয়েছেন সোনম ওয়াংচুক। আমিরের স্মৃতিশক্তি নিয়ে ইঙ্গিত করে নিজের অভিনীতগজনিসিনেমার চরিত্রের প্রসঙ্গ টেনেছেন তিনি।

এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোনম জানান, তার সাথে আমিরের বিস্তারিতভাবে সাক্ষাৎ হয়েছিল। এমনকি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাদের দেখা হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আমিরের বক্তব্যের জবাবে সোনম বলেন, শুনেছি আমির নিজের চরিত্রের মধ্যে গভীরভাবে ঢুকে যান। হয়তোগজনি চরিত্রে তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং যেখানে আমি পুরস্কার পাচ্ছিলাম, সেটাও হয়তো ভুলে গিয়েছেন।

গজনিসিনেমায় আমিরের চরিত্রটি স্বল্পমেয়াদি স্মৃতি ভুলে যেত। সেই চরিত্রের প্রসঙ্গ টেনেই আমিরকে খোঁচা দেন সোনম। তার মন্তব্যটি এরই মধ্যে আলোচনায় এসেছে। সোনমের দাবি, তিনি কখনো বলেননি যেথ্রি ইডিয়টসতার সরাসরি বায়োপিক। তবে কোনো ব্যক্তি বা ঘটনার ভাবনা থেকে প্রভাবিত হওয়াকেওইনফ্লুয়েন্সবলা হয় বলে মনে করেন তিনি।

সোনম ওয়াংচুক জানান, আমিরের সাথে সাক্ষাতের সময় তিনি বেশ কিছু ধারণা আইডিয়া শেয়ার করেছিলেন। পরে নিজের টিমের সাথে এসব নিয়ে আলোচনা করার সময় আমির হয়তো ভুলে গিয়েছিলেন যে ধারণাগুলো কোথা থেকে পেয়েছিলেন।

সোনমের দাবি, তাদের কথোপকথন থেকে পাওয়া কিছু ধারণা পরবর্তীতেথ্রি ইডিয়টসনির্মাণে কোনোভাবে ব্যবহার হয়ে থাকতে পারে। তবে পরিচালক বা সহলেখকেরা হয়তো জানতেন না, আমিরের দেয়া কিছু পরামর্শের পেছনে সোনমের সাথে হওয়া সেই কথোপকথন ছিল।

এর আগে সোনম ওয়াংচুক অনশন করার সময় এক অনুষ্ঠানে আমিরকেথ্রি ইডিয়টস সোনমকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন আমির বলেছিলেন, অনেকেরই ভুল ধারণা রয়েছে যে সিনেমাটি সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি। বরং সিনেমাটি নির্মাণের সময় তিনি সোনমকে চিনতেন না বলেও দাবি করেছিলেন আমির। আমিরের সেই বক্তব্যের পর সোনমের পাল্টা মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেথ্রি ইডিয়টসসিনেমাটি।