...|...|...

বিনোদন

৩ সন্তানের উপস্থিতিতে আমির খানের বিয়ে সম্পন্ন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ১২:৩৬
Shares
৩ সন্তানের উপস্থিতিতে আমির খানের বিয়ে সম্পন্ন

ছবি: সংগৃহীত

বলিউডেরমিস্টার পারফেকশনিস্টআমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই অভিনেতা।

রবিবার ( জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবার ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে আয়োজন করেন আমির গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানজুনায়েদ খান, ইরা খান আজাদ। পাশাপাশি দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

আমির খানের মুখপাত্র বিয়ের খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনলাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রাম।

এর আগে আমির জানিয়েছিলেন, বড় কোনো আয়োজন নয়, বরং নিবন্ধনের মাধ্যমে বিয়ে করে পরিবারের সদস্য দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট্ট উদ্যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।

২৫ বছরের পরিচয়, প্রেমের শুরু পরে

আমির খান গৌরী স্প্র্যাটের পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হলেও তখন তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলন ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।শুরুর দিকে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন।

গৌরী তখন বেঙ্গালুরুতে থাকতেন, আর আমির ছিলেন মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এর পর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি নিজেকে অনেক শান্ত পরিপূর্ণ অনুভব করছেন। 

যদিও সে সময় বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এই বয়সে আবার বিয়ে করার পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ স্বস্তি অনুভব করেন বলেও জানিয়েছিলেন।

সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায়। গত মাসেই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনার কথা জানান। অবশেষে রবিবার তাদের সেই প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হলো।

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তানজুনায়েদ ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা।

এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদ হলেও পেশাগত পারিবারিক সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ রয়েছে তাদের।

বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।লাপাতা লেডিজসহ বেশ কয়েকটি প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন। পাশাপাশিপানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও আমির, কিরণ রীনা এখনো একসঙ্গে যুক্ত রয়েছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক পরিকল্পনামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত আছেন।