‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের মনিরামপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
সভায় মনিরামপুর উপজেলার শিক্ষা পরিস্থিতি ও সাক্ষরতার হার বাড়ানোর নানা দিক নিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক এবং মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান।
অনুষ্ঠানে মনিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, কেবল স্বাক্ষর করার জ্ঞান অর্জনই সাক্ষরতা নয়; বরং দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি।


