...|...|...

চাকরি

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, দুপুর ১২:০০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪২
Shares
আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

ছবি: সংগৃহীত

বেসরকারি সংস্থা আদ-দ্বীন ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এসি টেকনিশিয়ান পদে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) থেকে এই পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধাও পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম: এসি টেকনিশিয়ান
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, বাণিজ্যিক ভবন বা কারখানায় কাজের অভিজ্ঞতা থাকত হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা,শিক্ষা প্রণোদনা।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬