সময় বয়ে চলে আপন গতিতে। সময়ের ধারাবাহিকতায় ইতিহাসের পাতায় যুক্ত হয় নানা ঘটনা, অর্জন ও স্মৃতি। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর মধ্য দিয়ে প্রতিটি দিনই হয়ে ওঠে ইতিহাসের অংশ।
আজ ২৪ নভেম্বর। বছরের এই দিনে বিশ্ব ইতিহাসে ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশিষ্টজনেরা। ইতিহাসের দিনপঞ্জি থেকে দেখে নেওয়া যাক ২৪ নভেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যুর তথ্য।
ঘটনাবলি
১৬৩৯ — ডেরিনিয়ার হরফ প্রথমবার শুক্র গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন।
১৬৪২ — আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।
১৭১৫ — টেমস নদীর পানি বরফে পরিণত হয়।
১৭৫৯ — বিসুভিয়াস আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৮০০ — ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে কর্মযাত্রা শুরু করে।
১৮৩১ — ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।
১৮৫৯ — চার্লস ডারউইনের বিখ্যাত বই অন ‘দ্যা অরিজিন অব স্পেসিস’ প্রকাশিত হয়।
১৯১৪ — বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।
১৯২৩ — বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩৩ — বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় আনন্দবাজার পত্রিকার সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত হয়।
১৯৫০ — ইরানের সংসদের জ্বালানি তেলবিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি-ব্রিটেন চুক্তি নাকচ করে।
১৯৯৫ — দীর্ঘদিন ধরে সংসদ বয়কট আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।
২০০৪ — ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা।
২০১২ — আশুলিয়ার তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মৃত্যু এবং তিন শতাধিক আহত হন।
জন্মদিন
১৬৩২ — ডাচ দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা।
১৬৫৫ — সুইডেনের রাজা একাদশ চার্লস।
১৭৮৪ — মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ প্রেসিডেন্ট জ্যাকারি টেইলর।
১৮৬০ — গণিতজ্ঞ কালীপদ বসু।
১৮৬৪ — ফরাসি চিত্রকর অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক।
১৯০৪ — হাতেম আলী খান, যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
১৯২৬ — নোবেলজয়ী চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি।
১৯৩০ — ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার কেন ব্যারিংটন।
১৯৩১ — ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ।
মৃত্যুবার্ষিকী
১৫০৪ — স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা।
১৭৪১ — সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা।
১৮৫৮ — ইরানের কাজার রাজবংশের প্রধানমন্ত্রী মীয্যা ঈসা (মীর্যা বুজুর্গ ফারাহানী)।
১৮৮৪ — বাংলা নাটকের প্রাথমিক যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।
১৯৩৪ — বাঙালি আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা বীরেন্দ্রনাথ শাসমল।
১৯৬৩ — মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী লি হার্ভে অসওয়াল্ড।
১৯৮২ — কেনিয়ার অর্থনীতিবিদ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা বারাক ওবামা সিনিয়র।
২০১৭ — সাধক সংগীতশিল্পী ও খ্যাতিমান বংশীবাদক বারী সিদ্দিকী।

