...|...|...

বিনোদন

আইফার মঞ্চে প্রাক্তন প্রেমিক শাহিদের সাথে করিনার উষ্ণ মুহূর্ত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৩
Shares
আইফার মঞ্চে প্রাক্তন প্রেমিক শাহিদের সাথে করিনার উষ্ণ মুহূর্ত

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় জুটি কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরকে একসাথে দেখে পুরোনো স্মৃতিতে ডুব দিলেন ভক্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে আইফা ২০২৭-এর এক অনুষ্ঠানে দেখা হয় দুজনের। সেখানে শাহিদকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান কারিনা। তাদের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে পড়ে যায় জব উই মেট সিনেমার আদিত্য ও গীতের রসায়ন।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কারিনাকে হাসিমুখে শাহিদকে জড়িয়ে ধরতে দেখা যায় একটি পাপারাজ্জো ভিডিওতে। শাহিদও তার খোঁজখবর নেন বলে ভিডিওতে মনে হয়েছে। এ সময় কারিনার পরনে ছিল কালো লেদারের স্কার্ট স্যুট, আর শাহিদ পরেছিলেন সাদা স্যুট। পরে রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ানসহ অন্য তারকাদের সাথে মঞ্চেও দেখা যায় তাদের।

কারিনা ও শাহিদের পুনর্মিলনের দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, এটা দেখে আমার আবেগপ্রবণ লাগছে কেন? আরেকজনের মন্তব্য, আমরা এত খুশি হচ্ছি কেন?

কারিনা ও শাহিদ প্রায় দুই বছর সম্পর্কে ছিলেন। ২০০৭ সালে জব উই মেট ছবির শুটিং চলাকালে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি শাহিদের স্ত্রী মীরা রাজপুতও কারিনার পডকাস্ট হোয়াট উইমেন ওয়ান্ট এ অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে সালমান খানকেও উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান কারিনা। পরে দুজনকে একসাথে ছবিও তুলতে দেখা যায়। সালমানের পরনে ছিল গাঢ় রঙের ব্লেজার ও জিনস। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর বলিউডের কয়েকজন তারকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইফা ২০২৭-এর অনুষ্ঠানেও সালমানকে কড়া নিরাপত্তার মধ্যে আসতে দেখা যায়। লরেন্স বিষ্ণোইয়ের এক সহযোগীর সাথে ওই হামলার যোগসূত্রের খবরের মধ্যে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

২০২৪ সালে ক্রু ও সিংহম এগেইন-এর পর এ বছর মেঘনা গুলজারের দায়রা ছবিতে অভিনয় করেছেন কারিনা। এতে তার সহশিল্পী ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ছবির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান ও সুহানা খান অভিনীত কিং ছবিতে তাকে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, এ বছর ও রোমিও ও ককটেল ২ ছবিতে অভিনয় করেছেন শাহিদ। প্রথমটিতে তাকে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যায়, আর দ্বিতীয়টিতে দুই নারীর মধ্যে জড়িয়ে পড়া এক পুরুষের চরিত্রে অভিনয় করেন তিনি। তবে দুটি ছবিই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়নি।

২০২৫ সালের সিকান্দার-এর পর রাজা শিবাজি এবং সৌদি আরবের ছবি ৭ ডগস এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান। সামনে তাকে মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস এবং বংশী পায়দিপল্লির পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে দেখা যাবে।