...|...|...

প্রবাস

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৬
Shares
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে এক পোস্টে ঐশির মৃত্যুর খবর জানায়। এক শোকবার্তায় হাইকমিশন তার আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ঐশি একটি দ্রুতগতির ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসে ছিলেন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অন্য তিন যাত্রী প্রাণে বেঁচে যান।