...|...|...

বিনোদন

অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, রাত ৮:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৯
Shares
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন

ছবি: টাইমস টুডে

বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিবছরই আয়োজন করে ‘পূর্ণিমা সন্ধ্যা’ শিরোনামের এক ব্যতিক্রমী অনুষ্ঠান। কেন্দ্রের ছাদেই রবীন্দ্রনাথের গানে উদযাপন করা হয় পূর্ণিমা রাত।

গত ২৯ আগস্ট সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের শিল্পী ছিলেন ড.অণিমা রায়। কিন্তু বাধ সাধে বৃষ্টি। অগত্যা কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে অনুষ্ঠিত হবার কথা থাকলেও আয়োজনটি স্থানান্তরিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে।

আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা- শীর্ষক এই মনোমুগ্ধকর আয়োজনে মিলনায়তনের উপচে পড়া ভীড়ে একটানা প্রায় আড়াই ঘণ্টা গান পরিবেশন করেন অণিমা রায়। শিল্পীর পরিবেশনায় ছিল - চোখরে আলোয়, ⁠যদি তোমার দেখা না পাই প্রভু, ⁠অমল ধবল পালে লেগেছে,⁠খেলাঘর বাঁধতে লেগেছে, ⁠আমার মন মানেনা, ⁠তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, ⁠আমার প্রাণের পরে চলে গেলো, ⁠আগুনরে পরশমনি সহ ২০ টি গান।

এমন মনোমুগ্ধকর আয়োজন প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন,‘এর আগেও আমি এমন আয়োজনে গান করেছি। আসলে রবীন্দ্রনাথকে ভালোবেসেই এই প্রকৃতির বৈচিত্রকে সম্বোধন করতে কিছু দারুণ শ্রোতা এদিন এক হয়ে গান করেন। তাই আমার কাছে এই আয়োজনটা খুবই সমাদরের। এমন আগ্রহী শ্রোতাদের সামনে গান গাইতেও ভালো লাগে।’

অনুষ্ঠানের যন্ত্রানুসঙ্গে ছিলেন বাঁশিতে- গাজী আব্দুল হাকিম, কী-বোর্ডে অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির, অক্টোপ্যাডে প্রদীপ।