ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় অবরোধ করেছেন অটোরিকশাচালকরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তাদের অবরোধের কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন আটকে পড়ে। একই সাথে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে। ফলে ওই এলাকায় যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।
মহাসড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে যাতায়াতকারী যাত্রীরা। তবে অটোরিকশাচালকদের অবরোধের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


