...|...|...

অর্থনীতি

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কুইচি

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কুইচি

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৫৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কুইচি

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি।

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন।  এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে এসেছিল আরো দুটি জাহাজ।


দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশি সময়।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরো পাঁচটি জাহাজ।  এ ছাড়া বুধবার (২৯ এপ্রিল) তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি।  তাই চাইলেও সবগুলো জাহাজকে একসাথে বার্থিং দেওয়া সম্ভব নয়।  এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।’