...|...|...

বিশ্ব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় ইরান: পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ১০:১৯
Shares
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় ইরান: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যেই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে মর্যাদার সঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ইরানের সংবাদ সংস্থা ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) বরাতে এ তথ্য জানা গেছে।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি থেকে মর্যাদার সাথে বেরিয়ে আসার জন্য কাজ করছি।’

তবে এই কৌশল গ্রহণের অর্থ এই নয় যে, দেশের জ্বালানি ও শক্তিসম্পদের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা নেওয়া যাবে না। বরং এসব সম্পদের যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সতর্ক এবং সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগেও পেজেশকিয়ান বলেছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতি কোনোটিই ইরানের স্বার্থের অনুকূল নয়। তবে সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে।