...|...|...

বিশ্ব

‘মুখ বন্ধ কর, বলদ কোথাকার, এক নম্বর লুজার’—কাকে বললেন ট্রাম্প?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৬
Shares
‘মুখ বন্ধ কর, বলদ কোথাকার, এক নম্বর লুজার’—কাকে বললেন ট্রাম্প?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেটোনা বিচে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বারবার বিক্ষোভের মুখে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দেওয়ার সময় অন্তত চারবার প্রতিবাদকারীদের তোপের মুখে পড়েন তিনি। এর মধ্যে একপর্যায়ে মেজাজ হারিয়ে সরাসরি এক বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তীব্র গালাগাল ও কড়া মন্তব্য ছুড়ে দেন তিনি। 

শনিবার (৩১ অক্টোবর) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির আসন্ন গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত ওই জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প। কিন্তু বারবার বিক্ষোভকারীদের হট্টগোল ও বিঘ্ন ঘটানোর কারণে তার ভাষণ ব্যাহত হয়।

এমনই একপর্যায়ে চরম বিরক্ত হয়ে ওই বিক্ষোভকারীর দিকে ঘুরে ট্রাম্প ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে বলেন, ‘মুখ বন্ধ কর, থামো তুমি! বলদ কোথাকার। মুখ বন্ধ রাখো। এক নম্বর ব্যর্থ লোক (লুজার)। কত বড় একটা লুজার! ওকে এখান থেকে বের করে দাও।

পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা ওই বিক্ষোভকারীকে জনসভাস্থল থেকে বের করে দেন। তবে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের আক্রমণাত্মক আচরণ ও ভাষা প্রয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।