...|...|...

রাজশাহী

‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর প্রাণ গেলো ঢাবি শিক্ষার্থীর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর প্রাণ গেলো ঢাবি শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর ঠিক দুদিন আগে ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী হুসাইন কবির অপু।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে দুর্ঘটনায় তিনি নিহত হন। পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে কাকে দাফন করা হয়েছে এবং অপুর শেষ চাওয়া হিসেবে পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে বেলি ফুলগাছ লাগানো হয়েছে বলে জানা গেছে।

নিহত অপু (২৫) উপজেলার আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চবিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, নিহত হুসাইন কবির অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে মেধাতালিকায় রাজশাহী বোর্ডে ৮ম স্থান অধিকার করেছিল। পরবর্তী সময় নটরডেম কলেজে ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে।

সর্বশেষ তিনি ঢাবিতে মাস্টার্সে অধ্যয়নরত ছিল। বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে পাবনা যাওয়ার পথে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামে যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।