পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলি আদালত-২-এর বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আইনজীবী জাহান কনিকা এ তথ্য জানিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে থাকা মা কুকুর টমের আটটি ছানা হত্যার অভিযোগে নামে ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। ওই রাতেই ভাড়া থেকে আসামি নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনার আমলি আদালত-২ এ সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আসামি করে থানায় মামলা করেন। রাতেই ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

