...|...|...

বিশ্ব

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মিলফোর্ড সাউন্ডের উত্তর-পূর্বে ৫.৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূকম্পন আঘাত হেনেছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘জিওনেট’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।

সংস্থাটি জানিয়েছে, এই ভূকম্পন অনুভূত হওয়ার পর প্রায় ৭,০০০ মানুষ তা রিপোর্ট করেছেন।