...|...|...

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৪
Shares
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ মৃত্যু

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে পরীক্ষা নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের শরীরে হামের লক্ষণ বা সন্দেহজনক উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২০ হাজার ৬৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এই সময়কালে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।