...|...|...

খেলা

২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৭
Shares
২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২৪৫ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ২৭২ রান করা বাংলাদেশ পেয়েছে গুরুত্বপূর্ণ লিড।

বুধবার (২৮ অক্টোবর) শুরু হওয়া মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ৮২.৫ ওভারে অলআউট হয় ক্যারিবীয়রা। শেষ উইকেট হিসেবে নাঈম হাসানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জেডেন সিলস। তিনি করেন ৫ বলে শূন্য রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাঈম হাসান। ১০.৫ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। মেহেদী হাসান মিরাজ ২৫ ওভারে ৬৫ রান খরচায় শিকার করেন ২ উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭২ রান। ফলে ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে স্বাগতিকরা। দিনের শেষ দিকে ব্যাট হাতে কতটা সুবিধা নিতে পারে বাংলাদেশ, এখন সেটিই দেখার বিষয়।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৮২.৫ ওভারে ২৪৫ (চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*, বিশপ ১৫; তাইজুল ২/৭৬, হাসান ১/৩৮, শরীফুল ১/২৯, মিরাজ ২/৬৫, নাঈম ৪/৩৩)। বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭২।