...|...|...

খেলা

তিন ফরম্যাটে একাধিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ইংলিস ছাড়াও আছেন যে ১২ ক্রিকেটার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৮
Shares
তিন ফরম্যাটে একাধিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ইংলিস ছাড়াও আছেন যে ১২ ক্রিকেটার

জশ ইংলিস। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই অন্তত দুটি করে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। এর মধ্য দিয়ে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ১৩ জনের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। একই সাথে প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ইংলিস। তার দুর্দান্ত ইনিংসে ভর করে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২৯ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪২৯ রান সংগ্রহ করে ১০০ রানের লিড নেয়। ১৩৫ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন ইংলিস।

ইংলিসের আগে পুরুষ ও নারী  ক্রিকেটে আন্তর্জাতিক তিন ফরম্যাটেই অন্তত দুটি করে সেঞ্চুরি করেছেন ১২  জন। তারা হলেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শাই হোপ, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম, ভারতের রোহিত শর্মা ও লোকেশ রাহুল এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। নারী ক্রিকেটের ইতিহাসে ভারতীয় তারকা স্মৃতি মান্দানা একমাত্র সব ফরম্যাটে একাধিক সেঞ্চুরি করেছেন। 

নারী ক্রিকেটে এই বিরল কীর্তির একমাত্র মালিক ভারতের স্মৃতি মান্দানা। সম্প্রতি হারমনপ্রিত কৌরকে সরিয়ে তাকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে ভারত। সব মিলিয়ে নারী-পুরুষ ক্রিকেটারদের এই তালিকায় সর্বশেষ সংযোজন ইংলিস।