...|...|...

জাতীয়

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ৮:০৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, রাত ৯:১৩
Shares
১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে বাংলাদেশ সময় ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি সম্পর্কে যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সাথে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।