...|...|...

জাতীয়

বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৩
Shares
বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।

সোমবার (১২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক দ্বিপক্ষীয় সভায় ইইউ কমিশনার এ কথা জানান। সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ম্যাগনাস ব্রুনার বলেন, 'বাংলাদেশে বর্তমানে একটি স্থিতিশীল সরকার ও পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে পরিস্থিতিগত বড় উন্নয়ন ঘটেছে এবং ইউরোপের দৃষ্টিতে বাংলাদেশকে এখন একটি নিরাপদ দেশ হিসেবে গণ্য করা হচ্ছে।'

সভায় তিনি জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বৈধভাবে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। তিনি আরও জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার দমনের পাশাপাশি বৈধ পথে অভিবাসন বাড়াতে ইইউ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতোমধ্যে শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বেশ কয়েকটি মানবপাচারকারী চক্রকে চিহ্নিত করে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।