...|...|...

খেলা

ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৫
Shares
ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ভারত চ্যাম্পিয়নকে ৩ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই স্পিনার।

রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শারজাহতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত চ্যাম্পিয়নস। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান তুলতে সক্ষম হয় ভারত।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলে তার ইনিংসটি দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া আরাফাত সানি ৩৮ বলে ৩৭ এবং নাসির হোসেন ২১ বলে ২৪ রান করেন। ভারতের হয়ে পীযূষ চাওলা ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। রিশি ধাওয়ান ও পাওয়ান নেগি পান দুটি করে উইকেট।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই করতে হয় ভারতকে। ইরফান পাঠান ৪১ বলে ২৪ রান করে ইনিংস ধরে রাখার চেষ্টা করেন। তবে স্টুয়ার্ট বিনি ৭ বলে ১৫ এবং রবিন উথাপ্পা ৬ বলে ১৫ রান করে দ্রুত রান তোলেন। রিশি ধাওয়ান করেন ১৮ বলে ২৪ রান। শেষ দিকে পাওয়ান নেগি ১৪ বলে অপরাজিত ২৬ এবং পীযূষ চাওলা ১৮ বলে অপরাজিত ২৪ রান করলেও দলকে জেতাতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল এনামুল হক জুনিয়র। তার শিকার ৪ উইকেট। আবু জায়েদ দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি রুবেল হোসেনও একটি উইকেট পান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৩৮ রানে থামে ভারতের ইনিংস। এতে ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস।