...|...|...

জাতীয়

রিয়াদগামী ১০ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ৩ হাজার যাত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
রিয়াদগামী ১০ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ৩ হাজার যাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী অন্তত ১০টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।

সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত ফ্লাইট চলাচলের এ পরিস্থিতি অব্যাহত ছিল বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে কর্মস্থলে যোগ দিতে সৌদি আরবগামী প্রবাসী কর্মী এবং অন্যান্য জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে যাওয়া যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।

রিয়াদের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।