...|...|...

অর্থনীতি

১৩ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭
Shares
১৩ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) একদিনেই দেশে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর) সামগ্রিক হিসাবে দেশে এ পর্যন্ত ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৭৫ দিনে প্রবাসী আয় বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার বা ১৬ দশমিক ৯০ শতাংশ।