...|...|...

জাতীয়

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৫
Shares
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

ছবি: সংগৃহীত

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেবে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেকে পাবেন এক লাখ টাকা, ক্রেস্ট সম্মাননা সনদ।

লক্ষ্যেবিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর উপজেলা, জেলা জাতীয় পর্যায়ে একযোগে দিবসটি উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ।

সম্মাননার ১০০ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০, কলেজে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ এবং বিশেষায়িত অন্যান্য প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষক থাকবেন। ছাড়া প্রধানমন্ত্রী নির্বাচিত পাঁচজন শিক্ষকও সম্মাননা পাবেন।

প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে পাঁচজন মাদরাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন। মাধ্যমিক কলেজ পর্যায়েও সাধারণ, কারিগরি মাদরাসা শিক্ষার শিক্ষকদের জন্য নির্দিষ্ট সংখ্যা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষকরাও সম্মাননা পাবেন।

নীতিমালায় বলা হয়েছে, সংশ্লিষ্ট অধিদপ্তর প্রতিষ্ঠান প্রতিটি ক্যাটাগরিতে তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের প্যানেল তৈরি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর সংখ্যা পরিবর্তনের এখতিয়ার থাকবে জাতীয় স্টিয়ারিং কমিটির।