ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হওয়ার সময় সমুদ্রে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের সতর্কতা অমান্য করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করা হলে যেকোনো জলযানকে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
তবে ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকার দুটি কোন দেশের এবং বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাজ্যের মার্চেন্ট মেরিন অপারেশনস অথরিটির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও এখন পর্যন্ত স্বাধীনভাবে এই বিস্ফোরণের খবর নিশ্চিত করতে পারেনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন ঘটনার খবর সামনে এলো।

