...|...|...

বিশ্ব

হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে ড্রোনটি শনাক্ত করার পর ধ্বংস করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করেছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, এমকিউ-৯ যুক্তরাষ্ট্রের তৈরি একটি চালকবিহীন আকাশযান। নজরদারি ও বিভিন্ন সামরিক অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়।