...|...|...

সারাদেশ

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১১:১০
Shares
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ নম্বরের একটি মাঝারি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায়। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় এলাকায় এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ও‌সি মো. আ‌নিসুর রহমান জানান, লাশ হাইও‌য়ে থানার র‌য়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।