...|...|...

সারাদেশ

স্মার্ট সুশাসন ব্যবস্থার অগ্রগতি নিয়ে জাইকার কর্মশালা

স্মার্ট সুশাসন ব্যবস্থার অগ্রগতি নিয়ে জাইকার কর্মশালা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ১০:০৭
Shares
স্মার্ট সুশাসন ব্যবস্থার অগ্রগতি নিয়ে জাইকার কর্মশালা


বাংলাদেশে স্থানীয় সুশাসন ব্যবস্থা শক্তিশালী করার রূপরেখা এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্জনগুলো তুলে ধরতে এক কর্মশালার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠানটি সমন্বয় করেন ইউজিডিপির প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, সম্মানিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের জ্যেষ্ঠ প্রতিনিধি মরিকাওয়া ইউকো।

 কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

উপজেলা পরিষদগুলোকে তৃণমূল পর্যায়ে সেবা প্রদানের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়েতুলতে দেশজুড়ে বাস্তবায়িত ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে পারফরমেন্সভিত্তিক অর্থায়ন, ডিজিটাল সুশাসন ব্যবস্থার বিভিন্ন উপকরণ এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম চালু করা হয়।

প্রধান অর্জনসমূহ স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে একটি কার্যকর মডেল গড়ে তুলতে ইউজিডিপি প্রকল্পে বহুমুখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ব্যবস্থায় ইউজিডিপির উদ্ভাবনী উদ্যোগগুলো মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাইকার অব্যাহত অঙ্গীকার তুলে ধরা হয়।