...|...|...

বিশ্ব

সৌদি আরবকে সব ধরনের সহায়তার আশ্বাস মিশরের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০০
Shares
সৌদি আরবকে সব ধরনের সহায়তার আশ্বাস মিশরের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটিকে ‘সব ধরনের প্রয়োজনীয় ও সম্ভাব্য সহায়তা’ দেওয়ার আশ্বাস দিয়েছে মিশর।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত মিশরের জাতীয় প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, সৌদি আরবের সম্পদ, ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষার ক্ষেত্রে দেশটির পাশে রয়েছে মিশর।

মিশরের প্রেসিডেন্টের কার্যালয় আরও জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করবে কায়রো।

এদিকে, একজন প্রতিরক্ষা বিশ্লেষক আল জাজিরাকে জানিয়েছেন, মিশরের পার্লামেন্ট যদি প্রতিরক্ষা সহায়তা প্রদানের অনুমোদন দেয়, তবে কয়েক ঘণ্টার মধ্যেই মিশরীয় বাহিনী সৌদি আরবের সহায়তায় এগিয়ে আসতে পারে।

সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ আলেকজান্দ্রু হুদিস্তিয়ানু বলেছেন, মিশর লোহিত সাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে পারে, সৌদি আরবের বন্দরগুলোতে যুদ্ধজাহাজ পাঠাতে পারে, এমনকি সৌদি ভূখণ্ডে নিজেদের সামরিক সম্পদ স্থানান্তরও করতে পারে।

হুদিস্তানুর মতে, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কায়রো যে ধরনের সহায়তা সবচেয়ে বেশি দিতে পারে, তা হলো ড্রোন-প্রতিরোধী এবং ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা।