কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখের লাশ সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় তিতাসের লাশ গ্রহণ করেন স্বজন ও স্থানীয়রা।
পরে লাশটি নেওয়া হয় উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তিতাসকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


