পূর্ব সিরিয়ার ডেইর এজ্জোর প্রদেশে একটি সামরিক সাইটে ঘটিত আকস্মিক বিস্ফোরণে ১১ জন সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-এর প্রতিবেদন অনুযায়ী, ডেইর এজ্জোর শহরের পশ্চিমে আইয়্যাশ এলাকার একটি সেনা অবস্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা উদঘাটনে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে; তবে এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ঘোষণা করা হয়নি।
এর আগে, চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদা এলাকার একটি অস্ত্র গুদামে হওয়া আরেকটি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছিল।
সিরীয় রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বিস্ফোরণটি ঘটেছিল গত ৯ সেপ্টেম্বর।


