...|...|...

খেলা

সিরিজের মাঝপথেই পাকিস্তান দল ছাড়ছেন সাইম আইয়ুব, কেন হঠাৎ এই সিদ্ধান্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:২২
Shares
সিরিজের মাঝপথেই পাকিস্তান দল ছাড়ছেন সাইম আইয়ুব, কেন হঠাৎ এই সিদ্ধান্ত

সাইম আইয়ুব। ছবি: সংগৃহীত

চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আইয়ুব। ব্যাটিংয়ে ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পেতে তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে পিসিবি জানায়, প্রধান কোচ মাইক হেসনের সাথে আলোচনার পর ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেন সাইম। তার বর্তমান ফর্ম মূল্যায়ন করে নেওয়া সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। একই সাথে জাতীয় নির্বাচক কমিটিও তার অনুরোধ গ্রহণ করেছে।

সাইমের পরিবর্তে সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাহিবজাদা ফারহান। বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে অংশ নিতে কাঠমান্ডুতে রয়েছেন এই ব্যাটার। সূত্রের তথ্য অনুযায়ী, সুযোগ পেলেই বিমানে পাকিস্তানে ফিরে জাতীয় দলের সাথে যোগ দেবেন তিনি।

টানা তিন ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজ (২৭ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।

রবিবার একই মাঠে ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচটিতে শেষ উইকেটে লড়াই করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ব্যাট হাতে ব্যর্থ হন সাইম। অভিষিক্ত হেনরি ক্রোকম্বের বলে আউট হওয়ার আগে মাত্র ৬ রান করেন তিনি। এরপরই নিজের ব্যাটিংয়ের ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন এই তরুণ ব্যাটার।