...|...|...

খেলা

বিশ্বকাপে ফিজিকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৬
Shares
বিশ্বকাপে ফিজিকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (২৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এর ঠিক এক মিনিট পর ফাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ফিজি। খেলার ৮ মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে আনে তারা। তবে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে বায়েজিদ নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে ১৮৯টি দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারের পর গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে দলটি। শেষ গ্রুপ ম্যাচে ফিজিকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ও একমাত্র জয় তুলে নিল বাংলাদেশ। 

বাংলাদেশ আগামীকাল প্লেট পর্বের ফিকশ্চার পাবে।