...|...|...

শিক্ষা

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ৩:৫৫
Shares
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ছবি এআই দিয়ে তৈরি।

স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১৫০ জন প্রার্থী।

রবিবার (২২ নভেম্বর) বিকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর অনুষ্ঠিত সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগের এমসিকিউ পদ্ধতির বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। এ বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের অবহিত করা হবে।