...|...|...

অর্থনীতি

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৬
Shares
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

দেশে নিম্নস্তরের বা কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

তবে প্রজ্ঞাপন অনুযায়ী, সিগারেটের অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যম স্তর প্রতি ১০ শলাকা ৯২ টাকা। উচ্চ স্তর প্রতি ১০ শলাকা ১৬০ টাকা। প্রিমিয়াম স্তর প্রতি ১০ শলাকা ২১০ টাকা বা তদূর্ধ্ব।

এর আগে সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।

বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে স্তরে আরও টাকা বেড়ে ন্যূনতম দাম দাঁড়াল ৬৫ টাকা।

উল্লেখ্য, এর আগে বাজেটে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।