...|...|...

জাতীয়

সাত সহকারী পুলিশ সুপারের বদলি-পদায়ন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:১০
Shares
সাত সহকারী পুলিশ সুপারের বদলি-পদায়ন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের এএসপি মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরের মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় এবং পুলিশ সদর দফতরের এএসপি রাজু আহমেদকে বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এএসপি মো. আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর চারঘাট সার্কেলের এএসপি মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া মো. আলী আরশাদের আগের পুলিশ স্টাফ কলেজ, ঢাকার বদলির আদেশ বাতিল করে এবার তাঁকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।