...|...|...

রাজনীতি

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৩
Shares
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে জানিয়েছিলেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ জন্য প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হয়েছে।

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।