...|...|...

সারাদেশ

সরকারের বিশ্বাসঘাতকতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই: গোলাম পরওয়ার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
সরকারের বিশ্বাসঘাতকতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সরকারের বিশ্বাসঘাতকতার কথা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডের পথসভায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, সরকার জনদুর্ভোগ দূর করতে না পেরে ব্যর্থ হয়েছে, এই লংমার্চে আমরা সেই বিশ্বাসঘাতকতার কথা, ব্যর্থতার কথা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। 

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের বাঁচা-মরার সমস্যা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে সরকারের দ্বিধা-দ্বন্দ্ব করছে।

সরকারের এই বিলম্বের তীব্র নিন্দা করে তিস্তা পাড়ের মানুষের মুক্তির জন্য অবিলম্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে লংমার্চ সফল করার আহ্বান জানান তিনি।

এ পথসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন ও সঞ্চালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক। আরো বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান, নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গাজীপুর জেলা জামায়াত আমির জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, জামায়াত নেতা সাবেক সচিব শাহ আলম বকসী, হাফিজুর রহমান, জেলা জামাতের সেক্রেটারি সফিউদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান, আজহারুল হক মোল্লা, এনসিপি নেতা আবু নাসের খান।