...|...|...

সারাদেশ

সমুদ্রসৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৮
Shares
সমুদ্রসৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

নিহত কলেজছাত্র সীমান্ত। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে ভেসে গিয়ে সীমান্ত নামে কিশোরগঞ্জের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সীমান্ত কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের ছাত্র বলে জানা গেছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সীমান্তসহ তিন বন্ধু কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা পানিতে ভেসে যান। খবর পেয়ে দ্রুত লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার অভিযান চালান।

এ সময় সীমান্তের দুই বন্ধু তূর্য ও মোয়াজকে জীবিত উদ্ধার করা হয়। পরে সীমান্তকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়। উদ্ধার হওয়া তূর্য ও মোয়াজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সীমান্তের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও পরিচিতজনরা।