...|...|...

খেলা

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:২১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৬
Shares
শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

আজ (৩ অক্টোবর) জাপানের নিশিনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও পরে ব্যাটারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় রান তাড়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ফলে ৬৩ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান শেষ হলো পদক ছাড়াই।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯

রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২

নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০; থুসারা ২/১৮. রত্নায়েকে ২/১৮, ভিয়াসকান্ত ২/২৬, সাহান ২/১৭