...|...|...

সারাদেশ

শ্বশুরবাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলো না, ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১১:২৯
Shares
শ্বশুরবাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলো না, ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

ধর্ষণ মামলায় গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি -৮ 

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল এসআরবি ৮-এর গোয়েন্দা দলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার শাহিন হাওলাদার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি আলী হোসেন তার শ্বশুর। তার আশ্রয়েই সেখানে অবস্থান করছিলেন শাহিন। 

এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।