...|...|...

আইন ও আদালত

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের আর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪২
Shares
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের আর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি ৩০ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তিনি আর আপিল করার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল করেননি। তাই তিনি আর আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার ( সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম মানবাধিকার আইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

তিনি বলেন, আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, তারা পরবর্তীতে আর আপিলের সুযোগ পাবেন না।

এদিকে গুম প্রতিরোধ প্রতিকার আইনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, গুমের সব অভিযোগ রিপোর্ট যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।