...|...|...

সারাদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় যুবলীগের মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৭
Shares
শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় যুবলীগের মিছিল

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ডিসেম্বর মাসে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় মিছিল করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র বাইপাস সড়কে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ডিসেম্বরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের নেতৃত্বে থাকা রেজাউল ইসলাম রেজা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

এঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি কেউ নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।