...|...|...

রাজশাহী

শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৩
Shares
শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রে বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর কাটাখালী উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে এ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।