...|...|...

ক্যাম্পাস

শাকসু নির্বাচন: শর্ত প্রত্যাখ্যানে স্মারকলিপি থেকে নাম বাদ দেওয়ার দাবি ৪ প্রার্থীর

শাকসু নির্বাচন: শর্ত প্রত্যাখ্যানে স্মারকলিপি থেকে নাম বাদ দেওয়ার দাবি ৪ প্রার্থীর

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:২৭
Shares
শাকসু নির্বাচন: শর্ত প্রত্যাখ্যানে স্মারকলিপি থেকে নাম বাদ দেওয়ার দাবি ৪ প্রার্থীর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে শর্ত প্রত্যাখ্যান করে যথাসময়ে আয়োজনের দাবি জানিয়ে দেওয়া স্মারকলিপি থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন ৪ প্রার্থী। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

স্মারকলিপি থেকে নাম প্রত্যাহারের আবেদন করা চার প্রার্থী হলেন ছাত্রদল–সমর্থিত প্যানেল সম্মিলিত সাস্টিয়ান ঐক্যের সহসভাপতি (ভিপি) প্রার্থী মুস্তাকিম বিল্লাহ, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক প্রার্থী তাজুল ইসলাম, সদস্য প্রার্থী আফফান এবং স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশীদ (শুভ)।