শাকসু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি রাশেদুল হক জিসান প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একটি মহলের ভরাডুবি হওয়ায় তারা ভয় পেয়ে শাকসু নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। তারা নির্বাচন কমিশনে ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন স্থগিত করেছে। এসময় নেতারা অনতিবিলম্বে শাকসু নির্বাচন দেওয়ার দাবি করেন।

