জরুরি কেনাকাটায় আজ বের হচ্ছেন? যাওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না। কারণ সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে আজ শনিবার (১৮ জুলাই) রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি ও ফার্মগেটসহ বেশ কিছু বড় এলাকার শপিংমল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকবে। অযাচিত বিড়ম্বনা ও সময় অপচয় এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে দেখে নিন আজকের বন্ধের তালিকা।
তাই বাইরে বের হওয়ার আগে দেখে নেয়া যাক রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ।
বন্ধ থাকবে যে সব এলাকার দোকান
শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।
বন্ধ থাকবে যে সব মার্কেট
ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

